সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা বাজারে ধানের শীষের প্রার্থী আশরাফ উদ্দিন বকুলের গণসংযোগ শিবপুরে দুই ভাই হত্যার প্রধান আসামী হবিগঞ্জ থেকে গ্রেফতার রায়পুরায় উপজেলা ও পৌরসভা ওলামা দলের কর্মী সম্মেলন ও আংশিক কমিটি গঠন শিবপুরে পিআইও অফিসে টিআর, কাবিখা টাকা জালিয়াতি ২জন আটক রায়পুরায় বন্ধুদের সাথে মেঘনা নদীতে ঝাপ দিয়ে সিয়াম নামের স্কুল ছাত্র নিখোঁজ নরসিংদীতে যাত্রীবাহী বাস মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ ৩ বন্ধু নিহত। নরসিংদীতে নয় হাজার সাতশত পঞ্চাশ পিস ইয়াবা সহ একজনকে আটক করেছেন র‍্যাব ১১ জাতীয়তাবাদী পরিষদ সৌদি আরবের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন খায়রুল কবির খোকন ও শিরিন সুলতানা রায়পুরায় মাদক বিরোধী প্রতিবাদ ও গনসচেতনতা সৃষ্টির লক্ষে প্রতিবাদ সভা

রায়পুরায় বন্ধুদের সাথে মেঘনা নদীতে ঝাপ দিয়ে সিয়াম নামের স্কুল ছাত্র নিখোঁজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৮৬ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদী পান্থশালা ফেরিঘাটে  গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে সিয়াম মিয়া (১৬) নামে এক শিক্ষার্থী।

বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার পান্থশালা ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সিয়াম উপজেলার উত্তর বাখরনগর এলাকার মালয়েশিয়া প্রবাসী জুনায়েদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

সিয়ামের বন্ধু সাকিব আল হাসান বলেন, ‘১১ বন্ধু মিলে পান্থশালা ফেরিঘাটে মেঘনা নদীতে গোসল করতে আসে। এক পর্যায়ে কয়েকজন জেটি থেকে নদীতে ঝাঁপ দেয়। বন্ধুদের দেখাদেখি সিয়ামও ঝাঁপ দিলে মুহূর্তেই প্রবল স্রোতে তলিয়ে যায় সিয়াম। এরপর থেকে নিখোঁজ রয়েছে সিয়াম।

খবর পেয়ে বিকেল ৪টার দিকে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের নিজস্ব ডুবুরি না থাকায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহায়তা চাওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলমান আছে। এখনও সন্ধান মিলেনি ওই শিক্ষার্থীর।

পারিবারিক সূত্র জানায়, তিন সন্তানের মধ্যে সিয়াম ছিলেন একমাত্র ছেলে। সাঁতার না জানার পরও বন্ধুদের সঙ্গে নদীতে নেমেছিলেন তিনি। এরপর থেকে নিখোঁজ সিয়াম।

সিয়ামের নিখোঁজ হওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। তার মা ছুটে যান নদীর পাড়ে।

ছেলেকে খুঁজে না পেয়ে এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৯ পূর্বাহ্ণ
  • ১২:১৪ অপরাহ্ণ
  • ১৬:২২ অপরাহ্ণ
  • ১৮:০৫ অপরাহ্ণ
  • ১৯:১৮ অপরাহ্ণ
  • ৬:২০ পূর্বাহ্ণ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102